

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা আহছানিয়া মিশনের বাউফল প্রোগ্রাম অফিসার মো. রাশেল মিয়া এবং হেলথ প্রোমোটর মরিয়ম বেগম।
বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সমাজে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদন শেষে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোরী দলের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
