

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন-এর উদ্যোগে কুরআন খতম, ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) আছরবাদ
উপজেলার মদনপুরা ইউনিয়নের মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে কুরআন খতম, ইফতার ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের নীতি নির্ধারক প্যানেলের নিয়াজ খান, এস এম রুমান সিকদার, জনাব হিমেল হাওলাদার, মো জহিরুল ইসলাম, রবিউল ইসলাম, মো. অলিউল্লাহ, রবিউল ইসলাম রাজিব, এমদাদুল হক অলি, মো. সোহেল, সাদ্দাম মুন্সি, সাদ্দাম হোসেন সুজন, মো. লিমন মৃধা, হালিম হাওলাদার, মো. জিয়া, রাফসান টিটু, জাকারিয়া, সজিব হোসেন, বাইত উদ্দিন, মো. হাচান, রাকিব, শামিম হোসেন প্রমুখ।
এসময় তারা বলেন, পর্যায়ক্রমে উপজেলার মদনপুরা ইউনিয়নে একাধিক হাফিজিয়া মাদ্রাসায় এই দোয়া মিলাদের আয়োজন করা হবে।
কুরআন খতম শেষে বিশ্বের সকল কবরবাসীদের জন্য দোয়া করা হয়।
