

আজকাল বাংলা ডেস্ক।। টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়ন ও রাউন্ড টেবিল বাংলাদেশ এর যৌথ উদ্যোগ এবং সিলভার ক্যাসেল রিসোর্ট ময়মনসিংহ এর সহযোগিতায় সিলভার ক্যাসেল রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক এবং উদ্যোক্তা লায়ন মোহাম্মদ ইউসুফ আলী রিমন, কামরুজ্জামান সোহেল ও নারী উদ্যোক্তা সম্পা সরকার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারহান বেগ সিলভার ক্যাসল রিসোর্টের স্বত্বাধিকারি।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর এবং টুরিস্ট পুলিশের কর্মরত নারী সদস্যদের উক্ত সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ নাইমুল হক পিপিএম তার বক্তব্যে বলেন "সৃষ্টির শুরু থেকেই নারীরা পৃথিবী গঠনে, দেশ গঠনে এবং সর্বোপরি সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নারীকে বাদ দিয়ে উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই নারীদের ক্ষমতায়নে এবং তাদের সামর্থ্যকে স্বীকৃতি দেয়ার জন্য সবাইকে আহ্বান জানান। "
পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ,সাংবাদিক এবং কর্মক্ষেত্র উজ্জ্বল নারীদের ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা প্রদান করা হয় ।
