

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পটুয়াখালীর বাউফলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন বাউফলের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিসের যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ।
কর্মসূচি বাস্তবায়ন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল মোরশেদ মুরাদ।
সরকারি এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১০ জন পরিবারের মাঝে ২ বান (১৬ পিস) করে ৯ফিট উচ্চতার ঢেউটিন এবং ৬ হাজার টাকার থেকে প্রদান করা হয়।
