ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬
আপডেট: মার্চ ৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

কেন্দ্রীয় অনুমোদনে সৈয়দপুরে জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুর জিয়া সাইবার ফোর্স রাজনৈতিক জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ মার্চ জেডসিএফ-এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদিত পত্রের মাধ্যমে সৈয়দপুর জেলা কমিটির আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফিরোজ, সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব আলম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রুবেল হোসেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় শাখা সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কার্যক্রমকে সুসংগঠিতভাবে উপস্থাপন করা এবং অপপ্রচার মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখাকে একটি শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তরুণ ও প্রযুক্তিতে দক্ষ কর্মীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনার কথাও জানান তারা।

এদিকে কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র মেনে দায়িত্ব পালন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য,এ নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram