ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬
আপডেট: মার্চ ৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

বাউফলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ। বুধবার (০৪ মার্চ) দুপুরে কনকদিয়া বাজার ব্রিজের ঢালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরো বলেন, আমাদের এমপি শফিকুল ইসলাম মাসুদ মহোদয় ৬০ দিনে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। আমরা সহযোগিতা না করলে তার একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই আমরা যার যার জায়গা থেকে মাদক নির্মূলে ভুমিকা রাখবো।

কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস.ডি আব্দুল্লাহ শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল করিম, কনকদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আকন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, কনকদিয়া বাজার জামে মসজিদের সেক্রেটারি তোফাজ্জেল হোসেন, ছাত্রদল নেতা টিপু, ইমরান প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram