ঢাকা
প্রকাশিত : March 4, 2026
আপডেট: March 4, 2026
প্রকাশিত : March 4, 2026

‎মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে রুশ জাহাজ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বারবাডোজ পতাকাবাহী জাহাজ এমভি আনকা ব্লু মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বন্দরের ৮নং জেটিতে জাহাজটি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের অপারেশন ম্যানেজার অসিম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ জাহাজটি ছেড়ে আসে এবং আজ মার্চ মাসের ৩ তারিখে জাহাজ টি মোংলা বন্দরে পৌছায়। জাহাজটিতে প্রায় ১ হাজার ২ শত ২২ মেট্টিক টন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এর মালামাল রয়েছে।

জাহাজটি হতে আজ বিকাল থেকে বিদ্যুৎ এর মালামাল খালাস কাজ শুরু করা হবে বলেও জানান শিপিং এজেন্ট। ‎ ‎আমদানী করা ওইসব বিদ্যুৎ এর মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram