ঢাকা
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

এপস্টেইন ফাইলসে অনুরাগ কাশ্যপের নাম

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলসে এবার উঠে এলো বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসংক্রান্ত প্রকাশিত নথিতে থাকা একাধিক ই-মেইলে তার নাম পাওয়া গেছে।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নেরও বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। 

সেই নথির অংশ হিসেবে প্রকাশিত ই-মেইলগুলোর মধ্যে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ই-মেইলগুলো তিন ব্যক্তির মধ্যে আদান-প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় ছিলেন জেফরি এপস্টেইন নিজেও।

নথি অনুযায়ী, ই-মেইলগুলিতে এপস্টেইনের একটি সম্ভাব্য কিউবা সফর নিয়ে আলোচনা করা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার জন্য সম্ভাব্য অতিথি ও বক্তাদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ ছিল।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই নথিতে অনুরাগ কাশ্যপের নাম থাকলেও তিনি আদৌ ওই সফর বা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তার উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই নথিতে স্পষ্ট করা হয়নি। তাকে কেবল একজন পরিচিত ব্যক্তি বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এপস্টেইন ও অনুরাগ কাশ্যপ একই সময়ে একই জায়গায় ছিলেন—এমন কোনো প্রমাণও এখন পর্যন্ত সামনে আসেনি। বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপ নিজেও এখনো কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, এর আগেও এপস্টেইন ফাইলসে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম উঠে এসেছিল। পাশাপাশি এই নথিতে আন্তর্জাতিক অঙ্গনের একাধিক পরিচিত তারকার নাম রয়েছে। তাদের মধ্যে আছেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন, অভিনেত্রী-গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরো অনেকে।

সূত্র : ফিন্যানশিয়াল এক্সপ্রেস

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram