ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১০
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

মোংলার লোকালয় থেকে আবারো জীবিত হরিণ উদ্ধার

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি:

মোংলার লোকালয় থেকে আরারো জীবিত হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।উদ্ধার হওয়া একটি মায়াবী হরিণ ফের বনে ফেরত পাঠানো হয়েছে। মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রবিবার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

‎তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রোববার কোন এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে। ‎ ‎এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারীরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়তো দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

মোংলার লোকালয় থেকে এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।এভাবে একের পর এক জীবিত হরিণ উদ্ধারের ঘটনা স্থানীয় পরিবেশবিদদের ভাবিয়ে তুলছে।স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিকৃয়া দেখা দিয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram