ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৫
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫
আপডেট: নভেম্বর ৯, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

সৈয়দপুরে ৩ তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে ইমরান তৌহিদী গ্রেফতার

দৈনিক আজকাল বাংলা রিপোর্ট:

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাশকতা মামলার আসামী ইমরান তৌহিদীর (৪০)।

শনিবার দিবাগত (৮ নভেম্বর) রাত দেড়টায় পুলিশের অভিযানে শহরের বাঁশবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ইমরান তৌহিদী ওই এলাকার বাসিন্দা নওশাদ গুল ফ্যাক্টরীর মালিক নওশাদ তৌহিদীর ছেলে।

গত ২০২৪ সালে ৩১ আগস্ট সৈয়দপুর থানায় দায়ের হওয়া ২০ নং মামলার ৫৭ নং আসামী সে। মামলার পর থেকে পলাতক ছিল ইমরান তৌহিদী। বর্তমানে পুলিশী হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে।

জানা যায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিস ভাঙ্চুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছর ৩১ আগস্ট সৈয়দপুর পৌর বিএনপি;র সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু থানায় একটি মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হয়েও দীর্ঘদিন থেকে পলাতক ছিল ইমরান তৌহিদী। শনিবার রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে সে তার নিজ বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে এস আই আমিনুল ইসলাম ও মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স রাত দেড়টায় তার বাড়ি ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে তার বাসভবনের তিনতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এতে সে পা ও কোমড়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়।

পরে আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে পুলিশী হেফাজতে চিকিৎসাধীন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ আসামী ইমরান তৌহিদীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram