

জাহিদুল হাসান জাহিদ,বার্তা সম্পাদক,দৈনিক আজকাল বাংলা:
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্য-বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে নীলফামারীর সৈয়দপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমবায় অফিসার মো.মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদী ইমাম।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো.আব্দুর গফুর সরকার,জামায়াত আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম,বীর মুক্তিযোদ্ধা মো.মতিউর রহমান,লক্ষনপুর স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ মো.রেজাউল করিম রেজা,সমবায় সমিতির সভাপতি মো,মতিউর রহমান,সমবায় অফিস সহকারি মো.সাবুল ইসলাম প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার ১৮২ টি নিবন্ধনকৃত সমবায় সমিতির প্রতিনিধিগণ।
আলোচনা সভাটি সঞ্চালন করেন উপজেলা সমবায় পরিদর্শক মো.রেজাউল করিম রেজা।
