

নিজস্ব প্রতিবেদক,নীলফামারী:
নীলফামারী উত্তরা ইউপিজেডে ফের শ্রমিক অসন্তষে শিল্পকারখানায় উৎপাদন ব্যহত হওয়ায় মালিক পক্ষ চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে। কারখানা কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়।
উত্তরা শিল্প নগরীর যে-সব কল-কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে কারখানাগুলো হচ্ছে: দেশবন্ধু, টেক্সটাইল মিলস ,সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, মেইগো বাংলাদেশ ,ইপিএফ প্রিন্টিং লিমিটেড।এ সব শিল্প কাখানায় প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান ছিল বলে জানা গেছে।
চারটি শিল্পকল-কারখানা বন্ধের জারি করা নোটিশে বলা হয়েছে (২৫ অক্টোবর) এসব কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ না দিয়ে উত্তরা ইপিজেডের প্রধান গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একই সময় বিক্ষোভে অন্য কারখানার শ্রমিকদের শামিল করার ভুমিকায় অবতর হয়।এতে কারখানার উৎপাদন ব্যহত হয়।উৎপাদন ব্যহত হওয়ায় মালিকদের লোকসান পন্য রপ্তানি ক্ষেত্রে ব্যাঘাত ঘটে।
ওই নোটিশে আরও উল্লেখ করা হয়েছে উৎপাদন ঠিক রাখতে শ্রামিকদের ন্যায্য ও যৌতিক দাবীগুলোকে আলোচনার মাধ্যমে অগ্রধিকার দেয়া হবে শ্রমিকদের স্ব-স্ব কমস্থলে যোগদান নির্দেশও দেয়া হয়েছে। এ ঘোষণার পরও শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে উৎপাদন বন্ধ রাখায় এবং বিক্ষোভ প্রদর্শন বে-আইনী ধর্মঘট অশান্ত পরিবেশ সুষ্টির বেজার শ্রম আইন ২০১৯ এর ধারা ১২(১) বিধি অনুযায়ী আজ থেকে চারটি শিল্পকারখানা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উত্তরা ইউপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সাংবাদিকদের বলেন: অনুকুল পরিবেশ সৃষ্টি হলে বন্ধ কারখানা গুলো খোলার তারিখ জানিয়ে দেয়া হবে। তবে নিরাপত্তা শাখা ও জরুরী রক্ষানা-বেক্ষন কাজে নিয়োজিত কর্মীদের জন্য এ নোটিশ প্রযোজ্য নহে।
