

নিলা,বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ
ফ্যাসিবাদের দোষের জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬/সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মিছিল বের করে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে।
ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল হাকিম প্রমুখ।
