ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৮
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৫

সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী আটক 

সৈয়দপুর,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ৯ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি মোকছেদ আলী প্রামানিক (৫৬)কে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ, মোহাম্মদপুরের র‌্যাব-২ এবং রংপুরের র‌্যাব-১৩-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। অভিযানটি সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়ের নেতৃত্বে সম্পন্ন হয়। পরে গ্রেফতারকৃতকে সৈয়দপুর থানায় আনা হয় এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জেলহাজতে পাঠানো হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গত ২৯ আগস্ট বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী গ্রামে মোকছেদ আলী তার প্রতিবেশী ৯ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করে। ঘটনার সময় সে শিশুটিকে নিজের ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেয় এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করার পর হাতে ২০ টাকা দিয়ে কাউকে কিছু বলার জন্য নিষেধ করে।

পরবর্তীতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার পর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানা পুলিশের সূত্রে জানা গেছে, মামলার পর থেকে পলাতক আসামিকে ধরার জন্য স্থানীয় মানুষজন ও শিশুটির পরিবার মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram