ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৮
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

সৈয়দপুরে কন্যাশিশুকে ধর্ষণ’ধর্ষককে গ্রেফতার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

উপজেলার দক্ষিণ সোনাখুলির জামবাড়ি মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিশুটির মা ইতি বেগম, চাচি বেবি খাতুন, দাদী আন্জুয়ারা বেগম, এলাকার মাতব্বর মনজুরুল ইসলাম,বাবা আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ২৯ আগষ্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসীলদার পাড়ার মৃত বাসরা প্রামানিকের ছেলে লম্পট মোকছেদ আলী (৫৬) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৯ বছরের শিশু রাজিয়াকে ফুসলিয়ে তার বাড়ি পরিস্কার করার কথা বলে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি শিশুটির মা রিতা বেগমকে জানালে তিনি ১ সেপ্টেম্বর বাদী হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেও পুলিশ ধর্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না। ফলে ধর্ষক মোকছেদ আলী প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram