ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৮
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫
আপডেট: জুলাই ২৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

বাউফলে ফ্রি সিজার ও প্রসূতিদের সংবর্ধনা 

মো. ফোরকান, বাউফল:

পটুয়াখালী  শিশুর মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ সন্তান প্রসবের উদ্দেশ্যে বাউফলে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে নিরাপদ সন্তান প্রসব ও মাতৃসেবা নিশ্চিতের লক্ষ্যে বিনামূল‍‍্য সিজারিয়ান অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে   শুক্রবার হাসপাতাল মিলনায়তনে ওরিয়েন্টেশন সভা ও ফ্রি সিজারিয়ান অপারেশনের আওতাধীন প্রসূতি মায়েদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ মারওয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা আক্তার যুথি, ঢাকা পিজি হাসপাতাল থেকে আগত গাইনী বিশেষজ্ঞ ডাঃ রেদোয়ান উল্লাহ রাকিব ও তার সহধর্মীনি গাইনী বিশেষজ্ঞ ডাঃ উম্মেহানি সাওদা, ডাঃ সামিউল আজিম রাহিম।

 এছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্য উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব‍্যাংক কালাইয়া শাখার ব‍্যবস্থাপক আল মামুন, সহকারি ব‍্যবস্থাপক মো. নাজমুল হক অত্র হাসপাতালের ম‍্যানেজার আবদুর রহমান, ইনচার্জ নার্স মোসাঃ শারমিন আক্তার।

শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা এএসএম ফিরোজ আলম জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া ও অবহেলিত বাউফলের প্রসূতি মায়েদের মৃত্যু ঝুঁকি এড়াতে এবং নিরাপদ নবজাতকের জন্ম নিশ্চিত করতে সুদক্ষ গাইনী সার্জন দ্বারা অত্র হাসপাতাল বিনামুল্যে সিজারিয়ান অপারেশন কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বেগবান করার জন‍্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের মে থেকে জুন মাসে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালে মোট ১২ জন প্রসূতি মায়ের বিনামূল‍্য সিজারিয়ান অপারেশন করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram