ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৪
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫
আপডেট: জুলাই ২৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৫, ২০২৫

দেবীগঞ্জে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক:

দেবীগঞ্জ উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগা র্টেনের শিক্ষক ও শিক্ষার্থীগণ মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রাদান করেন।

বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে দেবীগঞ্জ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মানববন্ধন ও স্বারকলিপি আয়োজন করেন। দেবীগঞ্জ কেজি স্কুলের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার বিজ্বয় চত্বরে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে স্লোগান দিতে থাকেন পরে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি প্রশাসন কর্মকর্তা শাহিন সিকদারের কাছে স্বারক লিপি দেন।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫-০৭-২৫ তারিখে নির্বাহী কমিটির সিন্ধান্ত মোতাবেক জারীকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরিক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার যুগোন্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বক্তরা আরো বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাহলে পরিবার ও শিক্ষার্থীদের উপর মানষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।তার সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। আরো বলেন, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কারোর কাম্য নয়।

জুলাই বিপ্লবের বৈষম্যের অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। বর্তমান সরকারের সময় কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যর শিকার হোক এটা আমাদের কাছে অপ্রত্যাশিত।

উল্লেখ যে, গত ১৭-০৭-২০২৫ তারিখের পরিপত্রটি পরিবর্তন করে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ করার সুযোগ করে দিতে হবে। দেবীগঞ্জ উপজেলায় প্রায় ৬০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন আছে তারা প্রতিবছর বৃত্তি পরিক্ষায় অংশ নেন। কিন্তু এবার হঠাৎ সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশ না নেওয়ার পরিপত্র প্রকাশ করে। এতে সারা দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানান।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষার সুযোগ দেওয়ার দাবীতে মানববন্ধন করেন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রাদান করেন।

এসময় উপস্থিত ছিলেন,আশরাফুল আলম সোহেল, কবিতা রানী সাহা, আব্দুল জলীল,হারুনুর রশিদ, এ বি সিদ্দিক সহ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ দেবীগঞ্জ উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram