ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৪
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫
আপডেট: জুলাই ২৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত-১

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরে পিকআপ গাড়ির সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৮) নামে একজন নিহত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন জনকল্যাণ মেড় এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় তসলিম (৩২) নামে একজন আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এসময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট মুখী একটি পিক-আপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়।

আহত হয় তসলিম নামে আরেক যাত্রী।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram