ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৪
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫
আপডেট: জুলাই ২৩, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

রাতে প্রেমিকের সঙ্গে বের হয়’সকালে মিললো প্রবাসীর স্ত্রী মরদেহ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৭) নামের ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেড়ির ওপরে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে খবর দিলে রামগতি থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী পরকীয়ার জের ধর রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে তাদের মধ্যে যেকোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হলে মেরে রাস্তায় ফেলে প্রেমিক চলে যান। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram