ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৪
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫
আপডেট: জুলাই ২০, ২০২৫
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫

দেবীগঞ্জে স্কুল মাঠ রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের সিন্ধান্ত পরিবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ এন এন উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করে, পরে মানববন্ধন উপস্থিত সকলে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। শিক্ষার্থীদের দাবী তারা এই ঐতিহ্যবাহী মাঠে বাস টার্মিনাল নির্মাণের সিন্ধান্ত পরিবর্তন করে অন্য যায়গায় দেওয়ার জন্য তারা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।

শিক্ষার্থীরা জানান, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার নিজ জমি দান করে ১৯০৬ সালে প্রতিষ্ঠা করে। সেই জমির অংশ হল খেলার মাঠ। এই মাঠে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে। প্রতি বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলা এই মাঠেই অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা আরো জানান, সাম্প্রতিক আমরা জানতে পারি এই বিদ্যালয়ের মাঠে পৌরসভার উদ্যোগে বাস বাস টার্মিনাল করার পরিকল্পনা চলছে। তাই আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করি ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রাদান করি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram