

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিয়ে কটুক্তি, অপপ্রচার, মিথ্যাচার ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতাল রোডস্থ বিএনপি'র কার্যালয় থেকে সাবেক উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সদস্য সেলিম সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের, মিথ্যাচার ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
