

মো. ফোরকান,বাউফল:
পটুয়াখালী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার অন্যতম সংগঠক মো. রুহুল আমিন।
পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার সংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ।
