ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৫
আপডেট: জুলাই ১৯, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৫

পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে ডেইরি হাব প্রতিষ্ঠানকে জরিমানা

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া এলাকায় ডেইরি হাব নামে একটি তরল দুধ প্যাকেট জাত করণ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী পঞ্চগড় ক্যাম্পের একটি শহর টহল দল ও পুলিশ প্রশাসন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন ও এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান এর নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান পরিচালনাকালে বিএসটিআই, বৈধ কাগজ পত্র না থাকা ও অপরিচ্ছন্নতার দায়ে প্রতিষ্ঠানের মালিককে  আটক করা হয়। পরে এক্সজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান , পঞ্চগড় খাদ্য অধিদপ্তরের পরিচালক জয়ধর শাহা বৈধ কাগজপত্র না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ডেইরি হাবের মালিক সোলেমান আলীকে  ৪৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় ।

এসময় উক্ত ডেইরি হাবে  পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৈধতার জন্য খাদ্য অধিদপ্তর ও বি এস টি আই এর অনুমোতিক্রমে দুধ প্যাকেট জাত করে বাজারে বিক্রি করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যাথায় কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়।।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram