ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫
আপডেট: জুলাই ১৭, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

বাউফলে জালটাকাসহ এক যুবক গ্রেপ্তার

নিলা,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আট টার দিকে পৌর শহরের পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে ৮ নম্বর ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশ হাওলাদার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নূরুল হক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ খান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় পলাশের কাছ থেকে এক হাজার টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram