ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৩
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫
আপডেট: জুলাই ১৬, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ঝুমুর এলাকায় যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কবর রচনা না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।

জানা গেছে, গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনার পর থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগ‌ঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠনের পেইজে এক স্ট্যাটাসে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্ট্যাটাসে বলা হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

এর আগে বুধবার সকাল থেকে গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ সমাবেশ ঘিরে থমথমে অবস্থা বিরাজ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি এবং পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুরের দিকে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram