

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
জুলাই শহীদ দিবস উপলক্ষে ‘জুলাই শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, জেলা বিএনপির সদস্যসচিব শাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, প্রফেসর জেড এম ফারুকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, সমন্বয়ক আরমান হোসাইনসহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি তাদের অঙ্গীকার স্মরণ করেন। এই দিন আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার লড়াইয়ে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেন।
