

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৬,০৭, ২০২৫ইং বুধবার ১১ টার সময় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যাগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, অশ্লীল স্লোগান, ধারাবাহিক ষড়াযন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলার সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলার বি এন পির সভাপতি, মোঃ গনি বসুনিয়া, উপজেলা বি এন পির সাধারন সন্পাদক,মোঃ আবু তোবারক হ্যাপি ও বিএন পির সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
