ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

লক্ষ্মীপুরে মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা শুরু

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মান্দারী বাজারে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা।

গতকাল (১৪ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মেলা চলবে আগামী এক মাসব্যাপী।

মেলায় স্থান পেয়েছে প্রায় ৪০টি স্টল, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা হস্তশিল্প, পোশাক, গৃহস্থালি সামগ্রীসহ নানান ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

এতে করে গ্রামীণ উদ্যোক্তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ক্রেতারাও স্বল্পমূল্যে মানসম্মত পণ্য কিনতে পারছেন। শুধু পণ্য কেনাবেচাই নয়, মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিনোদনমুখর পরিবেশ। নারী ও শিশুদের জন্য রয়েছে আলাদা বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন ধরনের রাইড ও খেলাধুলার আয়োজন।

মেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

মেলা পরিচালনা কমিটির সদস্য মোঃ হিরো বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ও স্থানীয় মান্দারী বাজার পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর সহযোগিতায় মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাই এলাকাবাসী আনন্দের সঙ্গে কেনাকাটা ও বিনোদন উপভোগ করুক।

” মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকছে মেলার গেট। আশপাশের বিভিন্ন উপজেলার মানুষজন পরিবারসহ মেলায় ভিড় করছেন, ফলে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। মেলা আগামী ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram