ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

বালিয়াডাঙ্গীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

 ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোটের ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একটি অংশ।

 সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির কার্যালয় থেকে  বিএনপি নেতা মীর রাজিউর ইসলাম আসাদের নেতৃত্বে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় এবং বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 বক্তব্যে বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি গত ১২ জুলাই আনন্দঘণ ও উৎসবমুখোর পরিবেশে সম্মেলনের মধ্যদিয়ে উপজেলা বিএনপি'র নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জটিলতা তৈরি হলে জেলা বিএনপির সম্পাদক মির্জা ফয়সল আমিন ব্যালট  যাচাই বাছাই করে সভাপতি পদে অ্যাড. সৈয়দ আলম ও সম্পাদক পদে টি এম মাহাবুবুর রহমানকে ঘোষণা করেন। আমাদের ধারণা  ভোটের ফলাফলকে পরাজিত প্রার্থীর সমর্থকরা মেনে নিতে না পেরে জেলা বিএনপির সম্পাদক মির্জা ফয়সল আমিন ফলাফল ঘোষণা দিয়ে ফেরার পথে তার গাড়ি বহরে হামলা চালায়। যা ন্যাক্কারজনক ও নীন্দনীয়।

আমরা এর প্রতিবাদ জানাই এবং হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করি।  সেই সাথে এই ফলাফল স্থগিত আদেশ প্রত্যাহার করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির  কমিটি ঘোষণা করার দাবি জানান বিক্ষুব্ধরা। এর ব্যত্যয় ঘটলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ বিষয়ে সঠিক সমাধানের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা।

 এদিকে দ্বি-বার্ষিক সম্মেলনের পরিস্থিতি তুলে ধরে গত রোববার (১৩ জুলাই)  ব্যালট ছিনতাই, বিশৃঙ্খলা সহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে এই  সম্মেলনের ফলাফল স্থগিত করে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। এই নেতার দাবি সম্মেলনের দিন কোন কমিটি ঘোষণা করা হয়নি। তারা নিজেরা নিজেদের মতো করে কমিটি ঘোষণা করেছেন। বালিয়াডাঙ্গীতে কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram