

লক্ষ্মীপুর , ১১ জুলাই ২০২৫ : সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল আতিক / লেফটেন্যান্ট আতিক নামে সেনা কর্মকর্তা পরিচয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে চলমান বন্যা পরিস্থিতির কারণে ত্রাণ সংগ্রহের নামে অর্থ দাবির ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর নজরে এসেছে।
বাংলাদেশ সেনাবাহিনী কখনোই কোনরকম আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট নয় এবং উক্ত ঘটনার মতো অর্থ দাবি করেনা।
চলমান বন্যা কিংবা আপৎকালীন পরিস্থিতিতে ত্রাণের জন্য সেনাবাহিনী নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করে। জনসাধারণের জানমালের নিরাপত্তা , অপরাধ দমনে ও ত্রাণ সহায়তা প্রদানের ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রম চলমান রয়েছে, যা পালনে সেনাবাহিনী বদ্ধ পরিকর।
উল্লেখ্য , উক্ত ভুয়া সেনা সদস্য পরিচয় দানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে এ বিষয়ক বিভ্রান্তিমূলক বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
