ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫
আপডেট: জুলাই ১২, ২০২৫
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫

দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

এস এম আওলাদ হোসেন, সিনিয়র, রিপোর্টার ।।

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়— পাথর মেরে মানুষ হত্যা—এ কেমন বর্বরতা, বিএনপির অনেক গুণ—৯ মাসে দেড়শো খুন, নৌকা আর ধানের শীষ—দুই সাপে একই বিষ, চাঁদা তোলে পল্টনে—ভাগ যায় লন্ডনে, চাঁদা আনলে পুরস্কার—ধরা খেলে বহিষ্কার, খুনিরা খুন করে—প্রশাসন কি করে, ফ্যাসিবাদ গেছে যে পথে—চাঁদাবাজ যাবে সে পথে। মিছিল শেষে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলমসহ যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram