ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
প্রকাশিত : জুলাই ১১, ২০২৫
আপডেট: জুলাই ১১, ২০২৫
প্রকাশিত : জুলাই ১১, ২০২৫

পঞ্চগড়ে ডায়াগনেস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদ:

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ভ্রাম্যমান আদালতে এক ডায়াগনোস্টিক সেন্টারের মালিককে জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা শহরের এম আর কলেজ রোডে নিউ ডক্টর প্যাথলজি এন্ড কনসাল্টেশন  সেন্টারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহন মিনজি এই জরিমানা করেন। এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস নিতু সহ সেনাসদস্য এবং ভূুমি অফিসের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 প্রথমে সেনাসদস্যরা ডায়াগনোস্টিক সেন্টারটিতে গিয়ে ইসিজি এক্সরে সহ বিভিন্ন মেশিন দেখেন। পরে সেখানে তারা বিভিন্ন মেশিনের ত্রুটি খুজে পান।

এ সময় ট্যাকনিশিয়ানের মাধ্যমে এক্সরে ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখতে পায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 ভ্রাম্যমান আদালত জানায় ডায়াগনোস্টিক সেন্টারটিতে ট্যাকনিশিয়ানদের মাধ্যমে পরীক্ষার রিপোর্ট এবং বিভিন্ন মেশিনের ক্রয়কালীন মডেলের সাথে মিল না থাকার ত্রুটি পাওয়া যায়।

এছাড়াও ট্যাকনিশিয়ানের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট করার অপরাধের দায়ে বেসরকারী ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টার নিয়ন্ত্রন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । সেই সাথে ত্রুটিযুক্ত মেশিনগুলো পরিবর্তন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

 ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি মোহন মিনজি সাংবাদিকদের জানান জনস্বার্থে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের অনিয়ম রোধে আমরা তৎপর আছি।

আজকে সেনাবহিনীর সহযোগীতায় নিউ ডক্টর প্যাথলজি এন্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে সেই সাথে তাদের ক্রটিযুক্ত মেশিন ব্যাবহার না করতে সর্তক করা হয়েছে । জনসার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram