ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
প্রকাশিত : জুলাই ১০, ২০২৫
আপডেট: জুলাই ১০, ২০২৫
প্রকাশিত : জুলাই ১০, ২০২৫

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন উপলক্ষে গণশুনানি অনুষ্ঠিত

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকাকে পৃথক উপজেলা ঘোষণার দাবিতে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে গণশুনানি।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বটতলী বাজার মডেল মসজিদের মিলানায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। গণশুনানিতে বক্তারা চন্দ্রগঞ্জ থানার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছাতে হলে চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে গঠন করা জরুরি।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, "জনগণের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে আমরা বিষয়টি মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠাবো। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে নেওয়া হবে। চন্দ্রগঞ্জ একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ এলাকা—এলাকাবাসীর দাবি যথাযথভাবে তুলে ধরা হবে।" এদিকে প্রস্তাবিত ৯টি ইউনিয়নের মধ্যে বশিকপুর ইউনিয়নের জনসাধারণ চন্দ্রগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত না হয়ে সদর উপজেলাতেই অবস্থান বজায় রাখার দাবি জানান।

তারা বলেন, “আমাদের ইউনিয়ন সদর উপজেলা ও সদর থানার অধীনেই থাকতে চায়। বশিকপুর ইউনিয়নের মানুষ প্রশাসনিক, ভৌগলিক ও সাংগঠনিকভাবে সদর উপজেলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে।

" বক্তারা আরও বলেন, বশিকপুর ইউনিয়ন বর্তমানে সদর উপজেলা, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর এবং সংসদীয় আসন- লক্ষ্মীপুর-০২ (রায়পুর) এর অন্তর্গত। এই অবস্থান অনুযায়ী তারা সদর উপজেলার অংশ হিসেবেই থাকতে চান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram