ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৭
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫
আপডেট: জুলাই ৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ৪, ২০২৫

লক্ষ্মীপুরে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৩) নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মালবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার। নিহত স্কুলছাত্রী রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া আক্তার।

আজ দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিল। পোড়াগাছার স্টিল ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় সামিয়া আক্তারসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সামিয়া আক্তারের। অন্য আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে সমস্যা নাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ট্রাক্টরচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram