ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৫
প্রকাশিত : জুন ৩০, ২০২৫
আপডেট: জুন ৩০, ২০২৫
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁওয়ে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপ পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে ১১ টায় কয়েকজন কৃষক মাঠে কাজ করে ফেরার সময় পুকুরে হাতমুখ পরিষ্কার করতে গেলে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায়।

পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সহ সিআইডি টিম দুপুরে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত মরদেহটি ৩৫ থেকে ৪০ বছর বয়সের কোন পুরুষের বলে ধারনা করছে স্থানীয়রা।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram