ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪০
প্রকাশিত : জুন ১৪, ২০২৫
আপডেট: জুন ১৪, ২০২৫
প্রকাশিত : জুন ১৪, ২০২৫

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-২

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হন। পরে শুক্রবার রাতে কিশোরীর মা চারজনকে আসামি করে রামগতি থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের নাম রাজু হাসান (১৮); অপরজনের নাম শরীফ হোসেন (২৪)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামগতির চরগাজীর দক্ষিণ টুমচর এলাকায় বুধবার সকালে বাড়ির পাশে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী।

দুপুর ১টার দিকে ছাগলটি আনতে গেলে স্থানীয় জুয়েল হোসেন, আজাদ হোসেন, রাজু হাসান ও শরীফ হোসেন কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকিও দেয় অভিযুক্তরা।

পুলিশ কর্মকর্তা কবির হোসেন বলেন, উপজেলার চরগাজীর দক্ষিণ টুমচর এলাকা থেকে অভিযুক্ত রাজু হাসান ও শরীফ হোসেনকে আটক করা হয়। পরে এই মামলায় তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram