ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪০
প্রকাশিত : জুন ১৪, ২০২৫
আপডেট: জুন ১৪, ২০২৫
প্রকাশিত : জুন ১৪, ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিনিয়র স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অবৈধ এ পুশইন এর ঘটনা ঘটে।

বিজিবি সুত্র জানায়, শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশইন করে।

৪২ বিজিবির টহল দল বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক চৈত্রাণপুকুর এলাকা হতেই তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসায় জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুশইন করা ২৩ জনের পরিচয় সনাক্ত প্রত্রিয়া চলমান রয়েছে। তাদের প্রকৃত পরিচয় জানাগেলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram