

মো. নজরুল ইসলামঃমানিকগঞ্জ:
"জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়" মানিকগঞ্জ সদর নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের কৃতি সন্তান এ্যাডভোকেট রফিকুল ইসলাম(৫৫) গত ২২ মে ২০২৫ হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ তাঁর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি শোক ও স্মরণ সভার আয়োজন করেন।
শোক ও স্মরণ সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও কমরেড আরশেদ আলী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন মানিকগঞ্জের প্রবীণ রাজনীতিক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম খান কামাল।
তাঁর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এ কে এম কায়সার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কমরেড আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সংকর প্রাসাদ ভৌমিক, কমরেড হরিপদ সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চান্দু দারোগা,কমরেড দুলাল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন কমরেড রফিক সমাজতন্ত্রীক সমাজ বিনির্মানের আন্দোলন সংগ্রামের জন্য একজন নিবেদিত সৈনিক ছিলেন। পরিবার সমাজ ও রাষ্ট্রে তার অনেক অবদান আছে। আমরা তাঁর রেখে যাওয়া ন্যায় ও ইনসাফের আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। মৃত্যুকালে তাঁর স্ত্রী,এক ছেলে ও মেয়েসহ পরিবার,আত্মীয়সহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়নের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
