ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪০
প্রকাশিত : জুন ১৩, ২০২৫
আপডেট: জুন ১৩, ২০২৫
প্রকাশিত : জুন ১৩, ২০২৫

বাউফলে চলাচলের পথ নিয়ে সং'ঘ'র্ষে নি'হ'ত ১

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে রহিম জোমাদ্দার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হন আরও দুইজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে চরওয়াডেল গ্রামের জোমাদ্দার বাড়ির পিছনের চলাচলের পথ নিয়ে কথা কাটাকাটি হয় কামাল হাওলাদার ও রহিম জোমাদ্দারের পরিবারের মধ্যে। এরই সূত্র ধরে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে রহিম জোমাদ্দারের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে জানা যায়, কামাল হাওলাদার, তার ছেলে রিয়াজ, সারোয়ার, বাহাদুর, আত্মীয় কিরন রুবেলসহ একটি সঙ্ঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে রহিম জোমাদ্দার, ও তার ছেলে হাসান জোমাদ্দার (২৪) ও রিয়াজ জোমাদ্দারের (২৭) ওপর হামলা করে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রহিম জোমাদ্দার ও তার ছেলে হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে রহিম জোমাদ্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে মহসিন জমাদ্দার বলেন, “চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা করে তাকে হত্যা করা হয়েছে।

আমরা বাবার হত্যার বিচার চাই।” খুনিদের ফাঁসি চাই। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে কেউ গ্রামে নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

রহিম জোমাদ্দারের মৃত্যুর পর কামাল হাওলাদারের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরে তালা ঝুলছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram