ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪০
প্রকাশিত : জুন ১২, ২০২৫
আপডেট: জুন ১২, ২০২৫
প্রকাশিত : জুন ১২, ২০২৫

লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরের রায়পুরে বাবা আলী দেওয়ান সর্দারকে (৭৫) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর পালিয়ে যান ছেলে মামুন (৩৫)।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়।

ঈদের আগে জামিনে বেরিয়ে পুনরায় মাদকবিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন মামুন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাতে আলী দেওয়ান সর্দার এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলের কাছে ওজু করতে গেলে পেছন থেকে ছেলে মামুন তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে ঘটনারস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন মাদকবিক্রি এবং সেবন করতেন। তার বাবা এসব কাজে বাধা দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকে অভিযান চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram