ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
প্রকাশিত : জুন ১২, ২০২৫
আপডেট: জুন ১২, ২০২৫
প্রকাশিত : জুন ১২, ২০২৫

না ফেরার দেশে চলে গেলেন কৃষক গবেষক শহীদ বিশ্বাস

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পদ্মা পারের ভূমিপুত্র কৃষক বন্ধু, ফসলের ডাক্তার, কৃষক গবেষক ও সংগঠক মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহীদ বিশ্বাস গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ির হরিরামপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়ন বাহিরচর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যু খবর জানতে পেরে গভীর শোক প্রকাশ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌহিদুজ্জামান খান, বারসিক পরিচালক গবেষক পাভেল পার্থ, নদী,প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, উন্নয়নকর্মী সত্ত রঞ্জন সাহা ও মুক্তার হোসেন প্রমুখ।

একজন শহীদ বিশ্বাস আপাদমস্তক একজন খাঁটি কৃষক ও মাটির মানুষ ছিলেন। তিনি সারাজীবন সার বিষ কীটনাশকের ক্ষতিকর দিক নিয়ে কৃষকদের সাথে কথা বলেছেন।

তিনি জৈব কৃষি চর্চা ও সবুজ পৃথিবী গড়ার আন্দোলনে আজীবন নিবেদিত ছিলেন। একজন শহীদ বিশ্বাস পরিবার,সমাজ ও রাষ্ট্রের সম্পদ ছিলেন। সমাজে এমন মানুষের অনেক অভাব।

আমরা শহীদ বিশ্বাসের সৃষ্টি ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram