ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
প্রকাশিত : জুন ১১, ২০২৫
আপডেট: জুন ১১, ২০২৫
প্রকাশিত : জুন ১১, ২০২৫

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির পদত্যাগ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে নতুন সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে ফারুক হোসাইন নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।

 বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন। এডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ফারুক হোসাইন নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন।

পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন।

 পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোনো কারণ জানাননি তিনি।

তবে সংগঠনের সঙ্গে সক্রিয় থাকব বলেও জানান তিনি।  দলীয় সূত্রে জানা যায়, ফারুক হোসাইন নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগর উপজেলায়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram