ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
প্রকাশিত : জুন ১১, ২০২৫
আপডেট: জুন ১১, ২০২৫
প্রকাশিত : জুন ১১, ২০২৫

ব্রিটেনের স্বাস্থ্য সেবায় কৃতিত্ব অর্জন করলেন দক্ষিণ সুরমার জুহেদুর রহমান

ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবায় বিরল কৃতিত্ব অর্জন করলেন ব্রিটিশ সিটিজেন এওয়ার্ড স্বীকৃতিপ্রাপ্ত দক্ষিণ সুরমার জুহেদুর রহমান।

তিনি স্টকপার্ট এনএইচএস ফাউন্ডেশন ট্রাষ্টের গভর্নর থাকাকালীন সময়ে (২০২১- ২০২৪)সকল গভর্নরদের সহযোগিতায় এক্সিডেন্ট এন্ড ইমারজেন্সি বিভাগের আধুনিকায়ন কাজ সহ নতুন চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ সম্পন্ন করেন, যার ফলে এখন রোগীরা সহজে সেবা গ্রহণ করছেন।

তার এই কাজ ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবায় চিরস্মরণীয় হয়ে থাকবে।এতে হাজার হাজার রোগী উপকৃত হবেন। তিনি ম্যাকমিলান ক্যানসার সাপোর্ট এর ফান্ড রাইজার হিসেবে স্বেচ্ছাসেবকের কাজ করে ফান্ড রাইজিং করে সেই টাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় ব্যাবহার হচ্ছে।

তার এ মানবিক কাজের ফলে হাজার হাজার ক্যান্সার রোগী উপকৃত হচ্ছেন। জুহেদ হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক ও আনসার ক্যান্সার সাপোর্ট সংগঠনের সদস্য হিসেবে কমিউনিটির সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ফলে কমিউনিটির অনেকেই এতে সফলতা পাচ্ছেন।

ব্রিটেনের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত জুহেদ লেবার এবং কো- অপারেটিভ পার্টির প্রার্থী হিসেবে ২০২৩ সালে স্হানীয় নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন।

তিনি স্বেচ্ছাসেবক কাজ করার কারনে ব্রিটিশ সিটিজেন এওয়াড” সার্টিফিকেট অফ রিকগনিশন সম্মাননা ও পেয়েছেন। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ গ্রামের হাফিজ মোহাম্মদ তালিবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির সন্তান।

এ ব্যাপারে আলাপকালে মোহাম্মদ জুহেদুর রহমান জানান, তিনি বাংলাদেশি তথা স্থানীয় কমিউনিটির সেবায় কাজ করছেন, আগামীতে ও করে যাবেন এবং তাদের সুখে দুঃখে পাশে থাকবেন। আগামীর সফলতায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram