

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বাউফল সরকারী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫হাজার শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, টিশার্ট, ব্যাগ, নোট বুক, হিজাব, কলম ও বই বিতরণ করা হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার সভাপতি মো.লিমন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড.শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো.সিবগাতুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এড.মো. নাজমুল আহসান, জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা মো. ইসহাক মিয়া, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলার সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত, সমৃদ্ধ ক্যারিয়ার বিনির্মানে বিষয়ভিত্তিক মোটিভেশনাল বিষয়ে আলোচনা করেন, সাবেক বুয়েট শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আলী আম্মার মুয়াজ, শেবাচিম এর সাবেক শিক্ষার্থী ডা. মো. মুনতাসির ওয়াদুদ, ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারী।
অনুষ্ঠান শেষে অভিনয় ও সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট শিল্পী ও নাট্যকার কবির বিন সামাদ ও হেরার রশ্মি শিল্পগোষ্ঠী, বরিশাল। উপজেলা জামায়াতের নেতা-কর্মী ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
