

নিলা ,বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী, বাউফলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে বাউফল মুজাহিদ কমপ্লেক্সে কমিটি ঘোষণা করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন'র সভাপতিত্বে কমিটি ঘোষণা করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসান আলী।
এতে সভাপতি মুহাম্মাদ জিহাদুল ইসলাম, সহসভাপতি মুহাম্মাদ মানসুর বিল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কাওছার আহমেদ নির্বাচিত হন।
