ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৫
প্রকাশিত : মে ২৮, ২০২৫
আপডেট: মে ২৮, ২০২৫
প্রকাশিত : মে ২৮, ২০২৫

বাউফলে মোটরসাইকেল সহ চোর আটক

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (২৮ মে) দিবাগত রাত একটার দিকে পটুয়াখালী ডিসি বাংলো সংলগ্ন একটি বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে জেলা পুলিশ ও ডিবি।

এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমরান পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আঃ সালামের ছেলে।

পটুয়াখালী জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ইমরানকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।

পুলিশ সূত্র জানায়, বাউফল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা ও দেলোয়ার সিকদারের ছেলে মো. জুয়েল রানার দোকানের সামনে থেকে গত সোমবার (২৬ মে) সন্ধ্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়ে যায়। বিষয়টি বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। ইমরান পুলিশকে জানান, তিনিই মোটরসাইকেলটি চুরি করেছেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। চক্রটিতে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram