ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০১
প্রকাশিত : মে ২৭, ২০২৫
আপডেট: মে ২৭, ২০২৫
প্রকাশিত : মে ২৭, ২০২৫

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার:

লক্ষ্মীপুরে জুলাই  গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

 সোমবার(২৬ মে)  বিকেল  ৪ টায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে  উপজেলা পরিষদের হল রুমে আহত প্রত্যেককে ১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে ।

 অতিরিক্ত  জেলা প্রশাসক জেপি দেওয়ানের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন, পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার  বলেন,জুলাই আন্দোলনে যারা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে আর আমরা তা আহতদের মাঝে পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছি।

জেলার আহত সি ক্যাটাগরিতে ২৮৬ জনকে  চেক তুলে দেওয়া হবে। যারা অনুপস্থিত রয়েছেন তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে চেক নিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram