ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০০
প্রকাশিত : মে ২৬, ২০২৫
আপডেট: মে ২৬, ২০২৫
প্রকাশিত : মে ২৬, ২০২৫

বাউফলে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

‘'ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে তিন দিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল দশটার দিকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এ সময় উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভূমি সম্পর্কে সাধারণজ্ঞান বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা ভূমি অফিস। এবং বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram