

আনোয়ার হোসেন সাগর,নীলফামারী:
এক যায়গায় এসে জমাট বেধেছে বিশাল কচুরিপনা। আর সেই কচুরিপনা উপর হেটে এপার থেকে ওপার হচ্ছে শত শত মানুষ।
যেনো নদীর উপরই হাটা। অথচ সেই দুর্বল কচুরীপনার নিচে দিয়ে বয়ে যাচ্ছে পানির প্রবাহ। এটু উনিস বিশ হলে ঘটতে পারে দুর্ঘটনা। সব জেনেও মানুষ মানছে না সতর্কতা।
বলছে প্রাকৃতিক ব্রিজে হাটছি সমস্যা কি। চিত্রটি নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে চাড়ালকাটা নদীর পাশের। যেখানে উজানের ঢলের সঙ্গে ভেসে আসা কচুরিপানা ওই কটুকাটা সেতু এলাকায় এসে আটকে গেছে। যা জমাট বেঁধেছে। এর ওপর দিয়ে হেঁটে নদী পারপার হচ্ছে মানুষ।
এই দৃশ্য দেখতে সেখানে ভিড় জমিয়েছে শতশত নারী পুরুষ ও শিশু। সরেজমিনে গিয়ে দেখা মেলে সেতুর দুই দিকে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। সবার চোখ নদীর দিকে। মানুষ ওই জমাট বাঁধা কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছেন। যা উৎসুক লোকজনের ভিড় বাড়িয়ে দেয়।
