ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
প্রকাশিত : মে ৯, ২০২৫
আপডেট: মে ৯, ২০২৫
প্রকাশিত : মে ৯, ২০২৫

পতিত আঃ লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি করে।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল মাহমুদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বেলায়েত পাটোয়ারী, হাবিবুর রহমান ফাহিম, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন, আবদুল হামীদ প্রমুখ। তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮অক্টোবর লগি-বইঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪শে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই।

তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram